তা র কা ব চ ন

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:১০

বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় অবসকিউরের প্রথম অ্যালবামের সময়, ১৯৮৬ সালে। সারগামে দেখা, পরিচয় আর হূদ্যতা। আমাদের অ্যালবামের পর সারগামে প্রায় প্রতিদিন যেতাম, নানারঙের নানা বর্ণের মানুষের সঙ্গে দেখা হতো। সময়ে কেউ কেউ অনেক রঙ বদলেছেন আর কেউ কেউ সেই একই রকম আছেন এখনও। বাদল ভাই সারাদিন হাতে একটা অ্যাকুস্টিক গিটার নিয়ে তিরিং বিরিং টাইপের আওয়াজ করে যেতেন। গিটার শিখছেন উনি তখন। একদিন সারগামে ঢুকেছি, বাচ্চু ভাই আমাকে দেখে বললেন, তোকেই খুঁজতেসি। চিটাগাংয়ে শো করবি একটা? ১০ হাজার টাকা পাবি। অবসকিউরের জীবনের প্রথম শো যেটাতে আমরা টাকা পাবো। সঙ্গে সঙ্গে রাজি। চিটাগাংয়ে যাওয়ার ট্রেন ভাড়া, পিএ সিস্টেম আর যন্ত্রপাতি ভাড়াতেই প্রায় সব টাকা চলে যাবে, তাতে কী। জীবনের প্রথম শো। কমলাপুর পৌঁছে আমরা সেই ভারি ভারি এসপি ২, ড্রামস, কি-বোর্ড, গিটার সব নিজেদের ঘাড়ে করে নিয়ে অনেকটা হেঁটে ট্রেনে উঠেছিলাম। কারণ কুলির ভাড়া দিলে কোনো টাকাই আর থাকে না। মনে নেই তবে শোটা করে কিছু টাকাও বাঁচিয়েছিলাম আমরা।

প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর সঙ্গে স্মৃতি প্রসঙ্গে ‘অবসকিউর’ ব্যান্ডের ভোকালিস্ট টিপু