বাফুফের উদ্যোগে শামিল এসবিএফ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:১৬

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস রুখতে সাধারণ ছুটি ঘোষণা করায় দুর্ভোগে পড়া রাজধানীর সুবিধাবঞ্চিত মানুষকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে একবেলা খাবার দিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার বাফুফের এ উদ্যোগে শামিল হয়েছে সাপোর্টার্স অফ বাংলাদেশ ফুটবল।

গতকাল শনিবার বিকালে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে একবেলা খাবারের সমপরিমাণ অর্থ তুলে দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সম্রাট মহিম তালুকদার ও সহসভাপতি আয়মান আন্দালিব। সম্রাট জানান, গেল ২৬ মার্চ সাত বছরে পা রাখা এ সংগঠনের জন্মদিন পালন না করে বেঁচে যাওয়া অর্থ বাফুফের এ উদ্যোগে দান করেছেন তারা।

এর আগে গত বুধবারের খাবারের সব ব্যয় বহন করেছিলেন কোচ জেমি ডে আর জাতীয় দলের ফুটবলাররা।