রাজশাহীতে নার্স আইসোলেশনে

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:১৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে নার্স ভর্তি হয়েছেন। শুক্রবার বিকালে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। তিনি রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। শনিবার তাকে আইসোলেশন ওয়ার্ডে (আইডি) হাসপাতালে পাঠানো হবে। 

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা চিকিত্সা কমিটির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক আজাদ নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন ঐ নার্স বর্তমানে অবজারভেশনে রয়েছেন। তাকে রাজশাহীর সংক্রমণ আইডি হাসপাতালে নেওয়া হবে। এরপর উপসর্গ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।