নেত্রকোনা প্রতিনিধি
গত দুই দিনে নেত্রকোনা জেলা থেকে ২৬ জনের সর্দি-কাশির নমুনা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বলেন, উপজেলা হাসপাতালে সর্দি-জ্বর নিয়ে আসা রোগীর শরীর থেকে এই নমুনা সংগ্রহ করা হয়। শনিবারও উপজেলা হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত নেত্রকোনা জেলায় কোনো করোনা রোগী পাওয়া যায় নাই বলে তিনি জানান।
