শান্তিপুর্ণ ভোট প্রদানে সহায়তার আশ্বাস র‌্যাবের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩

'পঞ্চগড়ের দুইটি নির্বাচনী আসনে শান্তিপুর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাতে শান্তিপুর্ণভাবে, নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা হবে। কেউ যদি এই ইলেকশনে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আমরা তাদের প্রতিহত করবো।'

শুক্রবার সকালে পঞ্চগড়ে যুব উন্নয়ন অধিদপ্তরের অস্থায়ী ক্যাম্পে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) আয়োজিত স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন র‌্যাব-১৩ এর কমান্ডিং অফিসার মেজর আসাদ।

এ সময় মেজর আসাদ বলেন, 'ইলেকশন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন করতে অঙ্গিকারাবদ্ধ। র‌্যাবের যে সুনাম বা খ্যাতি রয়েছে, এই সুনাম অক্ষুন্ন রাখতে আমরা কাজ করবো।' এ সময় তিনি তার এই বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

আরও পড়ুনঃ নিউইয়র্ক পুলিশের ‘হিরো’ বাংলাদেশি সৈয়দ আলী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে র‌্যাবের এই ব্রিফিং অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/নূহু