কিশোরগঞ্জে নির্দেশনা অমান্য করায় ১০ জনকে জরিমানা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:২০

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অমান্য করায় র্যাবের ভ্রাম্যমাণ দল বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক এবং পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল এ জরিমানা করেন। শুক্রবার রাতে  জেলা শহরের পুরান থানা ও গুরুদয়াল মোড় এলাকায় র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক চন্দন দেবনাথের নেতৃত্বে ১০ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।