সামাজিক দূরত্ব মেনে দুস্থদের পাশে ডিএমপি

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:২৮

বিশেষ প্রতিনিধি

সামাজিক দূরত্ব মেনে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ভাটারা থানা পুলিশ। গতকাল শনিবার গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে ও ভাটারা থানা পুলিশের উদ্যোগে ভাটারা থানার শুল মাইদ হাইস্কুল প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি পেশার সহযোগিতায় ৬০০ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি আটা বিতরণ করা হয়।