মৌলভীবাজার কারাগারে অসুস্থ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:৩৮

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার এয়ার ওয়ার্ল্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. মাহবুব ফেরদৌস আনোয়ার (৫৯) জেলা কারাগারে মারা গেছেন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়েরের ছোটো ভাই বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেলার আবু মুছা জানান, মাহবুব ফেরদৌস আনোয়ার যক্ষ্মা রোগে ভুগছিলেন। চিকিত্সার জন্য হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করছিলেন।