অধ্যাপক শহীদুল্লাহ
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদ প্রশাসক, বিশিষ্ট যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ (৭২) শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। অধ্যাপক শহীদুল্লাহ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি ছাত্রজীবন থেকে আওয়ামী সংগঠনের সঙ্গে জড়িত থেকে ১৯৯৬ সাল থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৬ বছর জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি, নারী আসনের মহিলা এমপি হোসনে আরা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা বারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ শোক প্রকাশ করেছেন।
