হ্যান্ড স্যানিটাইজার

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:০৮

কোভিড-১৯ প্রতিরোধে সাবানের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার (অ্যালকোহলযুক্ত) ব্যবহার খুবই জরুরি। স্যানিটাইজারের অ্যালকোহল ও পানি বিক্রিয়া করে ক্ষার হিসেবে অ্যালক্সাইড (ইথোক্সাইড বা প্রোপাক্সাইড) ও হাইড্রোনিয়াম আয়ন (অ্যাসিড) উত্পন্ন করে। ইথোক্সাইড আয়ন, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুলনায় শক্তিশালী ক্ষার। তাছাড়া অ্যালকোহলে পোলার গ্রুপ (হাইড্রোক্সাইড) এবং নন-পোলার শিকল (হাইড্রোকার্বন) থাকায় পোলার জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। তাই জীবাণু ধ্বংসকারী বিবেচনায় সাবান-পানি থেকে হ্যান্ড স্যানিটাইজার অধিক কার্যকর।

প্রোটিন ও গ্লাইকোপ্রোটিন হ্যান্ড স্যানিটাইজারের ক্ষার, যেমন অ্যালক্সাইড (ইথোক্সাইড বা প্রোপাক্সাইড)-এর উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে মনোস্যাকারাইড ও অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামাইনো অ্যাসিড অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে এস্টার ও পানি উত্পন্ন করে। লিপিড অণু অ্যালক্সাইডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লিসারল ও কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। এভাবে ভাইরাস দেহের আবরণ ধ্বংস হয়। একইভাবে রাইবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ) অ্যালক্সাইডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে পিউরিন এবং পিরিমিডিন ক্ষারক, পেন্টোজ চিনি (বিটা-ডি রাইবোজ) এবং ফসফরিক অ্যাসিড উত্পন্ন করে। পিউরিন ও পিরিমিডিন ক্ষারকগুলো শক্তিশালী ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড হিসাবে কাজ করে এবং প্রশমিত হয়। রাইবোজ চিনির হাইড্রক্সাইড মূলকগুলো অ্যালকোহলের সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অণুর সংবন্ধন ঘটে, অর্থাত্ রাইবোজ চিনির সক্রিয়তা বিনষ্ট হয়। এভাবে হ্যান্ড স্যানিটাইজার কোভিড-১৯ ভাইরাসকে ধ্বংস করতে পারে।

সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টাশান (সিডিসি) অনুসারে, ঘরে বসে তিন কাপ ৯৯ শতাংশ আইসো প্রোপাইল অ্যালকোহল বা ৯৬ শতাংশ ইথাইল অ্যালকোহলের সঙ্গে এক কাপ অ্যালোভেরা জেল (বা গ্লিসারল) যোগ করে ১০ ফোঁটা অ্যাসেনশিয়াল তেল (যেমন অলিভ তৈল) বা লেবুর রস মিশিয়ে ব্লেন্ডার মেশিন দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তেরি করা যায়।

মো. আবু হানিফ ভূইয়া

উপাধ্যক্ষ, চান্দিনা রেদোয়ান আহেমদ বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা