ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী দুই গার্মেন্টস কর্মী নিহত

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪৫

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী দুই গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার সদর উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের স্বপ্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজমা আক্তার (২৫) ও সাইফুল ইসলাম (৩২)। এ ঘটনায় আহত দুই জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। একটি অটোরিকশায় করে কয়েক জন গার্মেন্টস কর্মী নেত্রকোনা থেকে ময়মনসিংহ আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

বাঘাইছড়িতে জিপের ধাক্কায় নিহত এক

রাঙ্গামাটি : বাঘাইছড়িতে জিপের ধাক্কায় মোটরসাইকেল খাদে পড়ে বগড়া চাকমা নামে এক আরোহী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল চালকসহ অপর দুই জন গুরুতর আহত হন। শুক্রবার বাইঘাইছড়ির দুর্গম দুইটিলা আর্মি ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দীঘিনালাগামী একটি জিপ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি পাহাড়ি খাদে পড়ে যায়।