বরিশালে পিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ পর্যায়ে

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪৫

বরিশালে পিসিআর মেশিন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। ৭ এপ্রিল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানান শেবাচিম পরিচালক ডা. বাকির হোসেন। গতকাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলার মাইক্রোবায়োলজি বিভাগে ল্যাবের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, পিসিআর মেশিন স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে, কোনো কিছুতেই এ কার্যক্রম বিলম্ব হওয়ার অবকাশ নেই।

এদিকে শেবাচিম পরিচালক ডা. বাকির হোসেন জানান, এ হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হওয়া দুই জন এবং চিকিত্সা নেওয়া আরো চার জনের কেউ করোনায় আক্রান্ত নয়। ঢাকার আইইডিসিআর থেকে আসা ছয় জনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। রিপোর্ট পাওয়ার পর যারা চিকিত্সাধীন ছিলেন তাদেরকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।