করোনা সংকটে

মত্স্য সরবরাহ ও রপ্তানিতে যে কোনো সমস্যায় হটলাইনে যোগাযোগের অনুরোধ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০০:১৩

করোনা সংকটের এই সময়ে মত্স্য উত্পাদন, সরবরাহ, বিপণন ও রপ্তানি অব্যাহত রাখতে যে কোনো সমস্যায় প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের হটলাইনের মাধ্যমে (নম্বর-০২-৯১২২৫৫৭) যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। সমস্যা সমাধানে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।

গতকাল শনিবার রাজধানীর মত্স্য ভবনে করোনা সংকটকালীন মত্স্য উত্পাদন, সরবরাহ, বিপণন ও রপ্তানি অব্যাহত রাখার বিষয়ে এ খাত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লাইভ অ্যান্ড চিলড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ফিস হ্যাচারি অ্যান্ড ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।