কাউখালীতে  ভ্রাম্যমাণ প্রাণিস্বাস্থ্য সেবা চালু

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৭:০৯

বাড়ির পোষা প্রাণীটি অথবা খামারের গরু অসুস্থ? পশু হাসপাতাল যাবার কোন দরকার নেই? এমন পরিস্থিতিতে পড়লে এখন থেকে আর চিন্তা নেই। হেল্পলাইনে কল করলেই বাসার দোরগোড়ায় এসে উপস্থিত হবে ভ্রাম্যমাণ প্রাণি স্বাস্থ্য সেবা । 

পিরোজপুরের কাউখালীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ও গবাদি পশু চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রথমবারের মত এমন সেবা নিয়ে এসেছে ভ্রাম্যমাণ প্রাণিস্বাস্থ্য সেবা’র গাড়ি।

রবিবার সকালে কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে এ সেবা চালু করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা।

আরো পড়ুন : ঢাকার  প্রবেশ পথ বন্ধ, বাবুবাজার ও পোস্তগোলা ব্রিজে ব্যারিকেড 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ. জাতীয় পার্টির জেপি সাধারন সম্পাদক শাহ আলম নসু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.শহীদুজ্জামান.উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মহসিন কবির, উপজেলা প্রাণি সম্প্রসারন কর্মকর্তা ডা.সাগর চন্দ্র রায় প্রমুখ।

 ইত্তেফাক/এসি