মিয়াঁদাদের দাবি

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২০:৪১

ফিক্সিংয়ে জড়িয়ে যারা দেশ ও সতীর্থদের বদনাম করে, তাদের সঙ্গে খুনির পার্থক্য নেই, সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এমনটাই বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।

তিনি কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘স্পট ফিক্সিংয়ে যুক্ত ক্রিকেটারদের কঠোর শাস্তি হওয়া উচিত। তাদের ফাঁসি দেওয়া উচিত, কারণ কাউকে হত্যা করার মতোই অপরাধ এটি। দুটি ক্ষেত্রে তাই একই শাস্তি হওয়া উচিত। এমন দৃষ্টান্ত তৈরি করা দরকার, যাতে কোনো খেলোয়াড় এমন কিছু করার কথা ভাবতেও না পারে।’ পিসিবির প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘জড়িতদের ক্ষমা করে পিসিবি সঠিক কাজ করেনি। যারা এই ক্রিকেটারদের ফিরিয়ে এনেছে, নিজেদের কাজে তাদের লজ্জিত হওয়া উচিত। আমি মনে করি, যারা দোষী প্রমাণিত হয়, তারা নিজের পরিবার ও বাবা-মার প্রতিও সত্ নয়। পরিজনের কথা ভাবলে এসব কখনোই করত না। তারা আত্মিকভাবে শুদ্ধ নয়।’