বিশ্বব্যাপী কোভিড-১৯ পরিস্থিতির কারণে সাময়িকভাবে স্থগিত করার পর বিশেষ কিছু ফ্লাইটে যাত্রী পরিবহনের অনুমতি পেয়েছে এমিরেটস। আজ সোমবার থেকে প্রথম ফ্লাইটগুলো দুবাই থেকে লন্ডন হিথ্রো, ফ্রাংকফুর্ট, প্যারিস, ব্রাসেলস ও জুরিখে যাত্রী পরিবহন করবে। লন্ডন হিথ্রোতে সপ্তাহে চারটি এবং অন্যান্য গন্তব্যে তিনটি করে ফ্লাইট পরিচালিত হবে। —প্রেস বিজ্ঞপ্তি
