দুর্যোগের সময়ে সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আতাউর রহমান প্রধান ব্যক্তিগত অর্থায়নে পাটগ্রাম উপজেলার আটটি ইউনিয়নের কর্মহীন শ্রমজীবী ৮০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী দেন। আতাউর রহমান প্রধানের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান মো. রুহুল আমিন বাবুল, সোনালী ব্যাংকের ডিজিএম ওবায়দুর রহমান খন্দকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান
০০
জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ড. জামালউদ্দিন আহমেদ, এফসিএ, ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ, ডিএমডি মো. জিকরুল হক, সিএফও এ কে এম শরীয়ত উল্লাহ, এফসিএ এতে উপস্থিত ছিলেন
০০০
করোনা ভাইরাসের কারণে শিল্পে কী প্রভাব পড়বে এবং তা কাটিয়ে ওঠার উপায় নিয়ে সম্প্রতি আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ এপ্লয়ার্স ফেডারেশন। সভায় ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন
০০
চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ওয়ান ইয়ানচাও গতকাল চট্টগ্রামের মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলার চেয়ারম্যান মো. জসিম উদ্দীনকে ৫ টন চাল, ১ টন করে আটা, ডাল ও আলু, ১ হাজার লিটার রান্নার তেল, ১ হাজার সাবান এবং ৫ হাজার সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন। করোনায় ক্ষতিগ্রস্ত উপজেলার দরিদ্র পরিবারগুলোর মধ্যে এগুলো বিতরণ করা হবে
০০০
নৌবাহিনীকে পিপিই, মাস্ক ও খাদ্যসামগ্রী প্রদান করেছে বসুন্ধরা গ্রুপ। রবিবার নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর
0
