কাউখালী (পিরোজপুর) : ডাকলেই হাজির পশু হাসপাতাল। কাউখালীতে এই ভ্রাম্যমাণ প্রাণী স্বাস্থ্যসেবা চালু হয়েছে। রবিবার সকালে কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ সেবা চালু করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ, উপজেলা জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহীদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন কবির, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. সাগর চন্দ্র রায় প্রমুখ —ইত্তেফাক