মহেশপুরে ত্রাণ অপ্রতুল নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৩৯

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে চাহিদার তুলনায় ত্রাণ অপ্রতুল হওয়ায় দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের মানুষ।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাম্মত মেহেরুননেছা জানিয়েছেন, দুই কিস্তিতে ১০ কেজি করে চাল এবং অপর দুই কিস্তিতে চালের সঙ্গে দুই কেজি আলু, এক লিটার ভোজ্য তেল, আধা কেজি লবণ ও একটি করে সাবান দেওয়া হয়েছে। যা মানুষের চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। এছাড়া স্থানীয় এমপি অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানসহ ব্যক্তি উদ্যোগে কিছু কিছু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে প্রাপ্ত ফতেপুর শিশুতলা বাজারের ক্ষুদ্র বাজার দোকানদার চাঁদ আলী মণ্ডল জানান, তিনি ১০ কেজি চালের প্যাকেজ পেয়েছিলেন, যা এক সপ্তাহে শেষ হয়ে গেছে, এখন খাবে কী?

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল জানান, সরকার নিম্নআয়ের মানুষের জন্য ত্রাণ পৌঁছানো অব্যাহত রেখেছে। বরাদ্দ অনুযায়ী সবাইর বাড়িতে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সরকারের অন্যান্য কর্মসূচি যেমন—ভিজিডি, ন্যায্য মূল্যে খাদ্য কর্মসূচি চালু রয়েছে।