প্রধানমন্ত্রীর কেমন যাবে বছরটি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫

বাংলাদেশের প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী শেখ হাসিনার জন্ম তারিখ ২৮ সেপ্টেম্বর। পাশ্চাত্য জ্যোতিষে তিনি তুলা রাশির জাতিকা। বছরের শুরুতে তুলা রাশিতে চন্দ্র ও রাশ্যাধিপতি শুক্র অবস্থান করছে। শুভ গ্রহ বৃহস্পতি ও বুধ অবস্থান করছে বৃশ্চিকে। তুলাতে মঙ্গলের দৃষ্টি রয়েছে। ফলে ২০১৯ সাল তুলা রাশির জাতিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভ ও গুরুত্বপূর্ণ বছর হিসেবে পরিগণিত হবে। তিনি নির্বাচনোত্তর সরকারের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা যায়। তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন থাকবে। রাজনৈতিক প্রতিপক্ষ তথা শত্রুরা তাঁর সুনামহানির জন্য বিবিধমুখী তত্পরতা চালাতে পারে। তবে তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সম্ভাবনাই বেশি। এ বছর প্রধানমন্ত্রীর একাধিকবার বিদেশ সফরের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো গেলেও অতিরিক্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের ফলে তিনি প্রায়ই ক্লান্তিবোধ করতে পারেন। তিনি এ বছর কোনো ধরনের পুরস্কার বা সম্মানে ভূষিত হতে পারেন।