আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে সরকারি মাটি কাটার অভিযোগে জালাল উদ্দিন স্বপন নামের সাবেক এক ইউপি সদস্যের ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।
রবিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন এই জরিমানা আদায় করেন।
সহকারী কমিশনার মো. উজ্জ্বল হোসেন জানান, সদাসদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য জালাল উদ্দিন স্বপন রামচন্দ্রদী অবস্থিত ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজের পিলারের নিচ থেকে মাটি কেটে পুকুর বানাচ্ছে। এই অভিযোগে তাকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা ও স্যালো মেশিন জব্দ করা হয়।
