দোহাজারীতে অগ্নিকাণ্ডে চার বসতঘর ভস্মীভূত

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৪২

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম জামিজুরীতে শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে বশরত আলী মাতাব্বর বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ও সাতকানিয়া এবং চন্দনাইশে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ইউপি সদস্য মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।