বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে রবিবার বিদ্যুত্স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বান্দরবান সদরের ক্যা?চিংঘাটা এলাকায় ঘরের চালে ঢেউটিন লাগানোর সময় বিদ্যুতের তারে টিন লেগে যায়। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে বাবু বড়ুয়ার মৃত্যু হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালে রয়েছে।
