ঝিনাইগাতীতে করোনা সন্দেহে কিশোর তালাবদ্ধ!

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৪৩

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা

ঝিনাইগাতীতে করোনা সন্দেহে আশিক (১৫) নামের এক কিশোরকে ঘরে তালাবদ্ধ করে রেখেছেন গ্রামবাসী। আশিক উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের আজাহর আলীর ছেলে। বাবা-মার সঙ্গে ঢাকার আশুলিয়ায় থাকত আশিক।  হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, সেখানে আশিক সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়। কিন্তু চিকিত্সকরা তাকে চিকিত্সা না দিলে ৪ এপ্রিল রাতে আশিক নিজ বাড়িতে চলে আসে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায় গ্রামবাসী রবিবার সকালে তাকে ঘরে তালাবদ্ধ করে রাখে এবং স্বাস্থ্য বিভাগকে অবহিত করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোগীর শরীরে করোনা ভাইরাস আছে কি না নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।