লকডাউন ঘোষণা
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরে একটি মাদ্রাসায় তাবলিগ জামাতে আসা শা’দপন্থি এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ঐ মাদ্রাসাসহ সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার সকালে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার রাত ১২টার দিকে আইডিসিআর থেকে তাবলিগ জামাতে আসা ঐ ব্যক্তির করোনায় আক্রান্তের খবর জানানো হয়। তার সঙ্গে থাকা অন্য ১৩ সদস্য ও স্থানীয় সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মাইকিং করে ঐ মাদ্রাসাসহ পৌরসভা এলাকা লকডাউন করা হয়েছে।
