গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় শহরের ১১টি স্থানে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে এ কার্যক্রম শুরুর পর প্রতিটি স্থানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১০ টাকা দরে একজন ব্যক্তি পাঁচ কেজি করে চাল কিনতে পারছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস জানিয়েছে, গোপালগঞ্জ শহরে ১১ জন ডিলারের মাধ্যমে সরকারের খাদ্য অধিদপ্তর এ দিন ১১ মেট্রিক টন চাল বিক্রি করে। সপ্তাহের প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ কার্যক্রম চলবে। একজন ক্রেতা সপ্তাহে একবার পাঁচ কেজি চাল কিনতে পারবেন।
