হুসেইন মুহম্মদ এরশাদ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৭

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির নেতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য ২০১৯ সাল সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময় হলেও তাঁর শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। পারিবারিক দ্বন্দ্ব রাজনীতিকে প্রভাবিত করতে পারে। তবে তাঁর উচিত হবে আবেগ ও উত্তেজনা সংযত রাখা। অন্যথায় কোনো ধরনের বিপর্যয়ের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। স্বাস্থ্যগত ব্যাপারে কোনো ধরনের ঝুঁকি তিনি না নিলেই ভালো করবেন।