গলাচিপায় বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২১:৪৬

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

রবিবার গলাচিপায় বজ্রপাতে জুবায়ের (২২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার বকুরবাড়িয়া ইউনিয়নের ছোনখোলা  গ্রামের রফিক খানের কামিল শ্রেণির মাদ্রাসা পড়ুয়া ছেলে জুবায়ের বিকালে গরু আনতে মাঠে যায়। হঠাত্ বজ্র বৃষ্টি হলে ঘটনাস্থলেই জুবায়েরের মৃত্যু হয়। গলাচিপা  থানার অফিসার ইনচার্জ মনিরুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।