মেষ রাশি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:২৯

Aries

[ ২১ মার্চ - ২০ এপ্রিল ]

শাসক গ্রহ :মঙ্গল।

শুভ সংখ্যা :৯।

বৈশিষ্ট্য :আগুন।

রং :লাল, সাদা, গোলাপি ও লাল-সাদা মেশানো।

শুভ রত্ন :রুবি, ব্লাড স্টোন, রক্ত প্রবাল ও হীরা।

ধাতু :লোহা, ইস্পাত।

শুভ দিন :মঙ্গলবার।

সঙ্গী/সঙ্গিনী :ধনু, সিংহ।

জে নে  নি ন  আ প নি  কে ম ন  মে ষ

মেষ রাশিচক্রের প্রথম রাশি। মেষ শুধুই তার নিজের ব্যাপারে সচেতন। রাশিচক্রে মেষ এক শিশু, নবজাতক শিশু—সম্পূর্ণভাবে যে তার নিজের চিন্তাতে মগ্ন। তার কাছে তার প্রয়োজনীয়তাটাই মুখ্য। কোনো মেষ জাতকের মনে নতুন কোনো ভাব বা পরিকল্পনার উদয় হলে সে তাত্ক্ষণিক সেটা প্রকাশ করতে ব্যস্ত হয়ে পড়ে। সে হয়তো কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা সংকোচ ছাড়াই তার বন্ধুকে ভোর চারটায় ফোন করে বসবে। সে যেটা চায়, সে সেটা পায়। শিশুদের মতোই মেষরাও ভাবে জগতটা শুধু তাদের জন্যই তৈরি।

মেষ জাতকেরা কখনো কখনো হয়তো ঘরের চারপাশে চকিতে তাকিয়ে নেয়, এবং যদি তাদের মধ্যে এ ব্যাপারটা লক্ষ্য করেন তবে বুঝে নেবেন সে আর আপনার সঙ্গে এখন কথা বলতে আগ্রহী নন। তার মনে এখন অন্যকিছু ঢুকেছে, এবং আপনাকে সে এই মুহূর্তটাতে ভুলে গেছে। মেষ জাতকদের ধৈর্যশক্তিটাও একটু কম। গ্লোরিয়া জিন্সে বসে মেষজাতক হয়তো বাসি স্যান্ডউইচের তীব্র সমালোচনা করার সঙ্গে সঙ্গে ওয়েট্রেসকেও সমালোচনায় জর্জরিত করে বসবেন, আবার ভালো পরিবেশন হলে এই মেষ জাতকই প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা বখশিশও দিয়ে আসবেন।

এই অদ্ভুত সারল্যের গুণে মেষ জাতকেরা খুব সাহসী হন। মেষ জাতকেরা তাদের সমগ্র জীবন একরকম সারল্যের মধ্যেই থেকে যান। এই অদ্ভুত সারল্যের গুণে মেষ জাতকেরা খুব সাহসী হন। তারা মনেপ্রাণে বিশ্বাস করেন, এবং যতবারই ব্যর্থ হন তাদের মনোরথে, তারা আবারও একই উদ্দীপনা নিয়ে চেষ্টায় লিপ্ত হন। মেষ জাতকেরা এটা ওটা অনেক কিছুকেই বিশ্বাস্য করে তুলতে পারে, তারা সুন্দর অনেক স্বপ্নের জালও কারো মধ্যে জন্ম দিতে সক্ষম, কিন্তু তারা শিশুসুলভ মিথ্যা আশ্বাসটি দিতে অক্ষম। অতিমাত্রায় আত্মবিশ্বাস অনেক মেষকে অথৈই সাগরে ফেলে দেয়। দিগ্বিদিক জ্ঞানশূণ্য হয়ে অনেক অপকর্ম করে বসে তখন। একরাশ হতাশা ঐ সময় এমনভাবে তাকে গ্রাস করে যে, পরাজয়ের ভয়ে জীবনের বাকি কাজগুলো করার ইচ্ছা তার থাকে না।

বৈশিষ্ট্য

প্রতীক :যোদ্ধা বা অগ্রগামী

আগ্নেয় বৈশিষ্ট্য :কৌতূহলী, ইতিবাদী, কর্মতত্পর, মনোলোকবাসী, উদ্যমী, আবেগপ্রবণ

ব্যক্তিত্ব :উদ্যমী, আবেগপ্রবণ, কর্মতত্পর, কৌতূহলী,

উষ্ণতায় আকর্ষিত আর অনেক সময় উগ্রও বটে।

বিখ্যাত ব্যক্তি

ম্যাক্সিম গোর্কি, অধ্যাপক মোজাফফর আহমেদ, ভিনসেন্ট ভেন গগ, চার্লি চ্যাপলিন, এডলফ হিটলার, দেকার্ত, ওয়ার্ডসওয়ার্থ, রবি শঙ্কর, জ্যাকি চেন, জুয়েল আইচ, ড. কামাল হোসেন, সৈয়দ আলী আহসান, সাহাবুদ্দিন আহমেদ, সৈয়দ আমির আলী, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, নাসির উদ্দীন ইউসুফ, সাকিব আল হাসান।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে  বছরের প্রারম্ভে অপ্রত্যাশিত ঘটনাবলির কারক গ্রহ ইউরেনাস মেষ রাশিতে অবস্থান করছে। চতুর্থে রাহু, দশমে কেতু, একাদশে নেপচুন রয়েছে। সপ্তমে শুক্র, অষ্টমে বুধ ও বৃহস্পতি; নবমে শনি, রবি ও প্লুটো এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। এপ্রিল মাসের শুরুতে বৃহস্পতি ধনুতে প্রবেশ করবে। গ্রহসমূহের উপরোক্ত অবস্থানের ফলে মেষের জাতক-জাতিকার জন্য বছরটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। এ বছর তারা নানাবিধ অপ্রত্যাশিত ঘটনাবলির সম্মুখীন হতে পারেন। বছরের প্রথম দিকে পেটের পীড়ায় ভোগার আশঙ্কা আছে। হূদরোগীদের সারা বছরই শরীর-স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা আছে। দ্বিতীয়াধিপতি শুক্র সপ্তমে থেকে স্বগৃহে দৃষ্টি দিচ্ছে। ফলে বৈবাহিক সূত্র বা পেশাগত সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে এ বছর আর্থিক দিক ভালো যাবে। নবমপতি বৃহস্পতির দৃষ্টি ধনস্থানে সারাবছরই থাকবে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ছোট ভাইবোনদের সঙ্গে কোনো কারণে মতবিরোধ দেখা দিতে পারে। প্রেম-রোমান্স প্রভৃতির বিষয়ে এ বছর যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল বোঝাবুঝি জনিত কারণে রোমান্টিক সম্পর্কে ফাটল ধরতে পারে। ছোটখাটো ব্যাপার নিয়ে সন্তানদের সঙ্গেও ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। শত্রুরা বিভিন্ন সময় ক্ষতি করার চেষ্টা করবে। অপ্রিয় সত্য কথা কারও মুখের ওপর না বললেই ভালো করবেন। কর্মসংস্থান অথবা পেশাগত প্রয়োজনে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পরীক্ষায় প্রত্যাশিত ফল লাভের সম্ভাবনা আছে।