কর্কট রাশি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৩১

Cancer

[ ২২ জুন - ২২ জুলাই ]

শাসক গ্রহ :চন্দ্র

শুভ সংখ্যা :২

বৈশিষ্ট্য :পানি

রং :হালকা সবুজ, ক্রিম, কমলা ও সাদা

ধাতু :রুপা ও প্লাটিনাম

রত্ন :পান্না, মুন্না ও মুনস্টোন

শুভ দিন :সোমবার

সঙ্গী/সঙ্গিনী :মীন, বৃশ্চিক, বৃষ

জে নে  নি ন  আ প নি  কে ম ন  ক র্ক ট

কর্কটের হাসি পাগল করা। আর এ হাসি অদম্যভাবে সংক্রামক। কর্কট যখন পার্টির কেন্দ্র হওয়ার ভাবাবেগে থাকে, তখন আপনাকে চিনে নেওয়া যায় সহজে। জীবনকে পুরোপুরি উপভোগের সবগুলো পথ বুঝি কর্কটই সবচেয়ে ভালো জানে। অন্য কোনো রাশিই কর্কটের মতো এতটা কৌতুকপ্রিয় নয়। আর তার শান্ত, সুবোধ বহিরাবরণ ভেদ করে মজার মানুষটা যদি একবার দুঃসাহসিকভাবে জেগে ওঠে তাহলে তো কথাই নেই। চন্দ্রীয় রসিকতাবোধ সব সময়ই গভীর। এটা কখনই সস্তা কিংবা অতিরঞ্জিত নয়, কেননা মানুষের আচরণের সূক্ষ্মতম পর্যবেক্ষণ করে তবেই এই রসিকতা তারা করে। যদিও কর্কটকে প্রথম দেখাতে মনে হতে পারে সে আর ১০ জনের মতো সবার সঙ্গে গা ভাসাতে চায়, কিন্তু আসলে গোপনে গোপনে কর্কট মনোযোগ প্রত্যাশা করে। গ্রামে কিংবা শহর থেকে দূরে কোনো নিরিবিলিতে পরিষ্কার আকাশের নিচে চাঁদের আলো উপভোগ করার অনেক উদাহরণ দেখা যায় কর্কটদের মাঝে। আর শিরোনাম হওয়ার সুযোগটাও ঠিকই লুফে নিতে চায়। কারো যদি সহজেই ঠাণ্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বিষণ্ন মেজাজের কোনো কর্কটের কাছে যাওয়ার আগে তার মলিনতা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা রেইনকোট পরে নিন। কর্কট আপনাকে শোকের ভেজা কম্বলে জড়িয়ে ফেলবে আর সেটার মধ্যেই আটকে রাখবে যতক্ষণ না আপনি শীতে কাঁপতে শুরু না করেন। কর্কটের বিষণ্নতা খুবই গভীর। কর্কট তার স্বাভাবিক ভয়-ভীতিগুলো তার দুষ্টুমিভরা পাগলামি আর কৌতুক দিয়ে আচ্ছাদিত করে রাখে। কিন্তু তারপরও সেই ভয়গুলো দিনে কি রাতে তার মনের মধ্যে অনর্থক কোনো আশঙ্কা কিংবা নামহীন বিপদের শঙ্কা হয়ে ছায়ার মধ্যে জেগে থাকে। কর্কটরাই পারে কল্পনার মাধুরী মিশিয়ে সবচেয়ে সুন্দর কোনো স্বপ্ন নিয়ে তারাদের রাজ্যে ঘুরে বেড়াতে। জীবন তাদেরকে যা কিছু শিখিয়েছে, কিংবা ইতিহাস মানবজাতিকে যা কিছু শিখিয়েছে তার কোনোটাই তারা ক্ষণিকের জন্য বিস্মৃত হয় না। একজন কর্কট তার অতীতকে পোষণ করে, আর তারা সাধারণত খুবই গভীরভাবে  দেশপ্রেমিক।

বৈশিষ্ট্য

প্রতীক :কাঁকড়া, প্রচারক বা শিক্ষক

জলীয় বৈশিষ্ট্য :সহানুভূতিশীল, অনমনীয়, ধৈর্যশীল, স্পর্শকাতর, পরিবর্তনীয়, সহজে প্রভাবিত।

ব্যক্তিত্ব :মেজাজি, সংবেদনশীল, সহানুভূতিশীল,

ধৈর্যশীল, উচ্চাকাঙ্ক্ষী, যত্নবান, মধ্যপন্থী

বিখ্যাত ব্যক্তি

জ্যোতি বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাদশাহ হোসেন, সুফিয়া কামাল, জাঁ পল সার্ত্রে, পাবলো নেরুদা, পার্ল এস বাক, সল বোলো, ড. মো. শহীদুল্লাহ, সুনীল গাভাস্কার, আবদুল্লাহ্ আল-মামুন. কাজী আনোয়ার হোসেন, আল মাহমুদ, ফেরদৌসি মজুমদার, খোন্দকার ইব্রাহিম খালেদ, মাহফুজ আনাম।

কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে 

জলজ রাশি কর্কটের জাতক-জাতিকার জন্য বছরের শুরুটা খুব একটা ভালো নাও যেতে পারে। স্বক্ষেত্রে রাহুর অবস্থিতির ফলে বছরের শুরু থেকেই অনাকাঙ্ক্ষিত শত্রুতার মুখোমুখি হতে পারেন। পরিচিত শত্রুদের সঙ্গে ব্যবহারে কৌশলী হলে ভালো করবেন। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। তবে পিতার শরীর-স্বাস্থ্যের ব্যাপারে বছরের শুরু থেকেই সতর্ক থাকতে হবে। এ বছর নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনা আছে। প্রেম-রোমান্স প্রভৃতির জন্যও সময় অনুকূল থাকবে। তবে এসব ক্ষেত্রে অতিরিক্ত আবেগ ও চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। এপ্রিলের শুরু থেকে কারও বিদেশযাত্রার আকাঙ্ক্ষা পূর্ণতা পেতে পারে। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানার্থে বিদেশযাত্রার জন্য বছরটি শুভ। ব্যবসায়ীরা বছরের প্রথম তিনমাস বড় ধরনের কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। এপ্রিলের শুরু থেকে আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। তবে এ বছর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। অন্যান্য দিক মোটামুটি ভালো যাবে বলে আশা করা যায়।