Leo
[ ২৩ জুলাই - ২৩ আগস্ট ]
শাসক গ্রহ :রবি
বৈশিষ্ট্য :আগুন
শুভ সংখ্যা :১
রং :লাল, সোনালি, হলুদ চকোলেট
ধাতু :সোনা ও পিতল
রত্ন :রুবি, পোখরাজ, প্রবাল
শুভ দিন :রবিবার
সঙ্গী/সঙ্গিনী :ধনু, মেষ, মিথুন
জে নে নি ন আ প নি কে ম ন সি ং হ
সিংহ ব্যক্তি কখনো হয়ে ওঠে অত্যন্ত কর্মোদ্দীপনাময় ব্যক্তিত্ব আবার কখনো আভিজাত্যময় হাম তুলতে তুলতে হয়ে ওঠে সুন্দর ধরনের অলস। অধিকতর লাজুক সিংহ কিংবা সিংহীরা ঘরেই তাদের আনন্দ উল্লাস করতে পছন্দ করে। সিংহরা অন্ধকার আর একঘেয়েমিকে সমানভাবে ঘৃণা করে।
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যুক্তি দিয়ে বিবেচনা করবার ক্ষেত্রে তারা বেশ পারদর্শী এবং কারো জীবনের খুঁটিনাটি সমস্যাগুলোও তারা বিচক্ষণতার সঙ্গে মোলায়েম করে তুলতে সক্ষম। তবে খুবই খারাপ হলো যে তারা তাদের নিজের জীবনের সমস্যাগুলোকে একই রকম দক্ষতা কিংবা আরামের সঙ্গে সমাধান করতে পারে না। তারপরও, তাদের এই গুণটিই তাদেরকে এত প্রত্যক্ষভাবে ভালোবাসার মানুষে পরিণত করে; তার নির্ভেজাল শ্রেষ্ঠত্ব, আর চমকপ্রদ ক্ষমতাগুলো আবার যেন দুঃসাহসীভাবে একরকম শোচনীয় আর প্রত্যক্ষভাবেই দুর্বল আত্মঅহংকারের সঙ্গে মিশে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এই গর্বিত, মর্যাদাশালী বিড়ালটিই ভঙ্গুর? সে গভীরভাবে আহত হয় যদি কেউ তার জ্ঞান এবং তার মহত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করেন। তাকে বশ করবার জন্য, আর কিছু নয়, শুধু একটু প্রশংসা করতে হবে।
সিংহ যখন নিজের অধিকার এবং নিজের মর্যাদা রক্ষার জন্য নিবেদিত তখন তাকে চ্যালেঞ্জ করার জন্যে একজনকে বেশ সাহসী হতে হয়। কিছু কিছু সিংহ বয়সের সঙ্গে সঙ্গে অনেক নম্র হয়ে ওঠে, কিন্তু তারা তাদের গর্বিত মস্তক কখনই নত করেন না। কিন্তু সিংহ রাশির জাতক-জাতিকারা সবসময়ই উদার মনোভাবের অধিকারী। এই রাশির রাজকীয়তার পূর্ণ বিকাশটা দেখা যায় যখন তারা আতিথেয়তায় নিয়োজিত হয়। তারা এমন একটা অনুভূতি দেবে যেন আপনি রাজকীয় প্রাসাদে আমন্ত্রিত হয়েছেন।
বৈশিষ্ট্য
প্রতীক :সিংহ, প্রেমিক বা রাষ্ট্রপ্রধান
আগ্নেয় বৈশিষ্ট্য :কর্তৃত্বপরায়ণ, উদার, আস্থাবান, উদ্যমী, নিয়ন্ত্রণকামী, গর্বিত।
ব্যক্তিত্ব :আত্মবিশ্বাসী, আবেগতাড়িত, অহংকারী, দাম্ভিক, সাহসী, আত্মসচেতন, আত্মমর্যাদাবান।
বিখ্যাত ব্যক্তি
নেপোলিয়ান বোনাপার্ট, বারাক ওবামা, জর্জ বার্নার্ড শ, আর্কিমিডিস, ফিদেল ক্যাস্ট্রো, হেনরি ফোর্ড, জিয়াউল হক, স্যার ওয়াল্টার স্কট, আলফ্রেড হিচকক, সালভেদর আলেন্দে, কুলদীপ নায়ার, বেগম খালেদা জিয়া, ফরহাদ মাজহার, জহির রায়হান, আবদুল্লাহ আবু সায়ীদ, ববিতা, সজীব ওয়াজেদ জয়।
কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে
নৈসর্গিক রাশিচক্রে অগ্নিচিহ্নিত রাশি সিংহের জাতক-জাতিকাকে বছরের শুরু থেকেই ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে। এ বছর একাধিকবার ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। এ ব্যাপারে শুরু থেকেই সতর্ক থাকলে ভালো করবেন। আর্থিক বিষয়াদিতে ভাগ্যের আনুকূল্য পেলেও ব্যয়াধিক্যের জন্য মাঝেমধ্যেই বিব্রতবোধ করতে পারেন। তবে এ বছর কোনো ধরনের উচ্চাশা পূরণের সুযোগ পেতে পারেন। শরীর খুব একটা ভালো যাবে না। যন্ত্রপাতি ও অস্ত্রের ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিতে পারে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে সামান্য ব্যাপারে বড় ভাইবোনদের সঙ্গে মতানৈক্য বা ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রেম-রোমান্স প্রভৃতি বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। সামান্য ভুল বোঝাবুঝি জনিত কারণে সম্পর্কে ফাটল ধরতে পারে। শিক্ষার্থীদের বছরের শেষ দিকে কোনো ধরনের প্রতিকূলতার মোকাবিলা করতে হতে পারে। খাওয়াদাওয়ার ক্ষেত্রে বছরের শুরু থেকেই সতর্কতা অবলম্বন করুন। তা নাহলে একাধিকবার পেটের পীড়ায় আক্রান্ত হতে পারেন। এ বছর তীর্থযাত্রার আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের যোগ আছে। বছরের দ্বিতীয়ার্ধে পিতৃস্বাস্থ্য ভালো যাবে। এ বছর চাকরিজীবীদের অনেকের পদোন্নতির সম্ভাবনা পূর্ণতা পেতে পারে।
