অটোয়ায় করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০০:১৭

কানাডার রাজধানী অটোয়ায় করোনায় আক্তান্ত হয়ে মারা গেলেন হাজী শরিয়ত উল্লাহ নামে (৫৫) এক বাংলাদেশি। তিনিই প্রথম বাংলাদেশি কানাডিয়ান নাগরিক যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। শনিবার কুইন্স কালটন হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ২৭ তারিখ অসুস্থ অবস্থায় শরিয়তকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্থানীয় পাপাইয়া রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ছিল শরিয়ত উল্লাহর সংসার। বাংলাদেশের ফেনীর বাসিন্দা নিহত শরিয়তের দুই ভাই কানাডার মন্ট্রিয়েল ও অটোয়া শহরে থাকেন।

অপর দিকে অটোয়া বাংলাদেশ ফিনারেল অ্যান্ড অয়েল ফেয়ার সার্ভিসের অন্যতম পরিচালক জামালী জানান, অটোয়ায়া মুসলিম অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে তাদের সংগঠন সরকারি অনুমতি নিয়ে সংক্ষিপ্তাকারে জানাজার পর রাজধানীর পাশে মেনোটিস্থ ওটোয়া মুসলিম সেমিট্রতে মরহুমের দাফন করা হবে।

তার মৃত্যুতে কানাডার বাঙালিদের মধ্যে শোকের পাশাপাশি বেড়েছে উদ্বেগ। এদিকে টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা সালাম শরিফ অসুস্থ হয়ে মাইকেল গ্যারন হাসপাতালে আইসিইউতে আছেন।