Virgo
[ ২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর ]
শাসক গ্রহ :বুধ
বৈশিষ্ট্য :মৃত্তিকা
শুভ সংখ্যা :৫
রং :ধূসর, নেভি ব্লু
ধাতু :রুপা, প্লাটিনাম
রত্ন :পান্না, মুক্তা ও ওপাল
শুভ দিন :বুধবার
সঙ্গী/সঙ্গিনী :মকর, বৃষ
জে নে নি ন আ প নি কে ম ন ক ন্যা
কন্যা জাতকেরা জন্ম থেকেই একটি প্রবৃত্তি পেয়েছে যে তারা জনবহুলতা পছন্দ করে না, আর তাই তারা বেপরোয়া সামাজিক মেলামেশায় তেমন স্বাচ্ছন্দ্যবোধ করে না। কন্যা হলো সতীত্বের প্রতীক, কিন্তু আক্ষরিকভাবে এটা বুঝে নেওয়াটা ঠিক হবে না। বিবাহিতই হোক কিংবা ব্যাচেলর, কন্যা জাতককে অনেকের মধ্যে শনাক্ত করে নেওয়াটা নেহাতই সহজ। তার একটা কারণ হলো কন্যা জাতকেরা নিশ্চুপ থাকতে পছন্দ করে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলার মানুষও সে নয়, বরং সে একাকী এক কোণায় স্থান নিয়েই স্বস্তিবোধ করে। বাতাসে প্রাসাদ গড়তে কিংবা কাঠালের আমসত্ব বানিয়ে খাওয়াবার স্বভাব তাদের মধ্যে নেই।কন্যা জাতককে দেখে আপনার মনে তার সম্বন্ধে যে ধারণাটা প্রথমে উদ্ভব হবে সেটা হলো সে কোনো একটা বিশেষ সমস্যায় আছে এবং সমস্যাটার সমাধানের জন্যে চেষ্টা করছে। কিংবা মনে হবে সে গোপনে কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছে। কন্যাদের মনে প্রাকৃতিকভাবেই দুশ্চিন্তা চলে আসে। কেউ হয়তো বলবে যে, দুশ্চিন্তা করাটা তাদের স্বভাবে পরিণত হয়েছে। তার চোখগুলোতে বুদ্ধিমত্তা আর চিন্তা-ভাবনার স্বচ্ছতা ঝলমল করে। তাদের অধিকাংশই অত্যন্ত আকর্ষণীয়, তাদের নাক তীক্ষ, কান, ঠোঁট সুন্দর। নিশ্চয়ই তাদের মধ্যে সৌন্দর্যের কিংবা আকর্ষণের কোনো অভাব নেই, কিন্তু কিছু কিছু খারাপ মুহূর্তে তাদের আত্মঅহংকারের ছটা এসে লাগতে পারে। কন্যারা তাদের ফটোগ্রাফের ব্যাপারে অতিরঞ্জিত মনোভাব পোষণ করে, এবং নিজেদের চেহারা নিয়েও তারা চরম খুঁতখুঁতে। যদি তাদের মস্তিষ্কে কোনো চাপ না পড়ে তবে তারা তাদের সুচারু এবং সুদক্ষ কর্মক্ষমতা নিয়ে বেশ শান্তভাবেই কাজ সমাধা করতে সক্ষম। যেসব কন্যা জাতকেরা প্রায়ই ভ্রমণ করে তারা তাদের বহনযোগ্য ওষুধের বাক্সটা সঙ্গেই রাখে। শুধু কিছু পিল এবং সিরাপের বোতলের জন্য প্রয়োজনে তারা একটা অতিরিক্ত স্যুটকেসও বহন করতে রাজি।
বৈশিষ্ট্য
প্রতীক :সমালোচক, কারিগর, সহকারী
মৃন্ময় বৈশিষ্ট্য :সঠিক, সুশৃঙ্খল, পরিশ্রমী,
পার্থক্য নির্ণয়ে সক্ষম, ধীমান, সত্।
ব্যক্তিত্ব :যুক্তিবাদী, তীক্ষ পর্যবেক্ষক, সঠিক পদ্ধতির
অনুগামী, সুশৃঙ্খল, নিরীক্ষক, ধীমান।
বিখ্যাত ব্যক্তি
লিও টলস্টয়, আল-বেরুনি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, এইচ জি ওয়েলস, ও হেনরি, মাইকেল জ্যাকসন, সুনীল গঙ্গোপাধ্যায়, দেং চিয়াং পেং, মাইকেল ফ্যারাডে, ডা. রাধাকৃষ্ণ, সাবিনা ইয়াসমিন, রিচার্ড অ্যাটেনবরো, জেনারেল এমএজি ওসমানী, উত্তম কুমার, ইমদাদুল হক মিলন, মুশফিকুর রহিম।
কেমন যাবে ২০১৯ বিশেষজ্ঞের চোখে
কন্যা রাশির জাতক-জাতিকার বছরের শুরু থেকেই আর্থিক দিক ভালো যাবে বলে আশা করা যায়। একাধিক সূত্র থেকে অর্থাগম হতে পারে। রহস্যজনক কারণে ব্যয়াধিক্যের আশঙ্কাটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। শরীর-স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো কারণে শরীর থেকে রক্তক্ষরণ হতে পারে। অস্ত্রোপচারের আশঙ্কাও রয়েছে। এ ব্যাপারে বছরের শুরু থেকেই সতর্ক থাকলে ভালো করবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রত্যাশা পূরণের ক্ষেত্রে হতাশাজনক পরিস্থিতির উদ্ভব হতে পারে। সন্তানের স্বাস্থ্যগত বিষয়াদি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। প্রেম-রোমান্স প্রভৃতির জন্যও বছরটি শুভ বলা যাবে না। যৌথ ও অংশীদারী ব্যবসার জন্য বছরটি মোটামুটিভাবে শুভ। তবে বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভালো করবেন। এ ব্যাপারে আবেগের বশবর্তী না হয়ে ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিন। পারিবারিক যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চঞ্চলতা পরিহার করুন। অবিবাহিতদের অনেকেরই এ বছর বিয়ের সম্ভাবনা আছে। তবে বিয়ের ব্যাপারে অভিভাবকের সিদ্ধান্ত মেনে নিলেই ভালো করবেন। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। এক্ষেত্রে সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। বছরের শেষদিকে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অন্যান্য দিক ভালো যাবে বলে আশা করা যায়।
