যৌবন সুরক্ষায় রসুন...

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৯:৩০

 

রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভালো রাখার ওষুধ হিসেবেও কাজ করে। রসুনে রয়েছে প্রচুর পরিমাণে ময়শ্চার, প্রোটিন, ফ্যাট, মিনারেল ফাইবার ও কার্বোহাইড্রেট। ভিটামিন ও মিনারেলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, থিয়ামিন, রিবোফ্লোভিন, ভিটামিন ‘সি’। এছাড়া রসুনে অল্প পরিমাণে আয়োডিন, সালফার ও ক্লোরিনও রয়েছে। রসুন কাঁচা সেবন করা ভালো।

রসুনের ভেষজ গুণাগুণ : খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ দূর করার পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। এছাড়াও যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে নিজ নিজ কার্য সম্পাদনের সুযোগ পায় বলে  পেটের বিভিন্ন সমস্যা দূর হয়। যারা উচ্চ রক্তচাপে ভোগেন, তারা নিয়মিত রসুন খেলে কিছু উপসর্গ ভালো দেখতে পান। প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা রসুন খেলে যৌবন দীর্ঘস্থায়ী হয়। যৌবন যাদের পড়ন্ত, তারা প্রতিদিন দু’কোয়া রসুন খাঁটি গাওয়া ঘিয়ে ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার পর একটু গরম পানি বা দুধ পান করলে ভালো ফল পাওয়া যায়। অবশ্য যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা আমলকির রস ১-২ চামচ নিয়ে তার সাথে ১-২ কোয়া রসুন বাটা খাওয়া যায়। এতে স্ত্রী-পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয়। রসুন কোলেস্টরেল কমাতে খুবই সহায়ক হওয়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে। সামান্য তেলে ১-২ কোয়া রসুন ভেজে নিয়ে ১ টেবিল চামচ মধুর সাথে রাতে ঘুমাতে যাওয়ার আগে খেলে বুকে জমে থাকা কফ থেকে রেহাই মিলবে। রসুনের ২-৩টি কোয়া কুচি করে সামান্য ঘিয়ে ভেজে নিয়ে সবজির সাথে কিংবা এমনি খেলে হজমের নানা সমস্যা দূর হয়। যারা প্রায়ই ঠান্ডা-জ্বরে ভুগেন, তারা প্রতিদিন ২-৩ কোয়া রসুন কাঁচা খাবেন। নিয়মিত ২ কোয়া করে খেলে গিটের বাত সেরে যায়। রসুনের রস শরীরের যে কোনো পুঁজ ও ব্যথাযুক্ত ফোঁড়া সারাতে সাহায্য করে। চামড়ায় ফোস্কা পড়ার যন্ত্রণা থেকেও মুক্তি দেয় রসুন। রক্ত পরিষ্কার রাখতে প্রতিদিন সকালে রসুনের দুটি কোয়া ও এক গ্লাস পরিমাণ গরম পানি সেবন করতে হবে। সেইসঙ্গে দিনে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। এতে রক্ত পরিষ্কার হবে এবং ত্বক ভালো থাকবে।