করোনার ভাইরাসের জন্য সিনেমার শুটিং সব বন্ধ অনেকদিন হলো। সচেতনভাবে ঘরেই আছি। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আত্মোন্নয়নমূলক বিভিন্ন কাজ করছি নিয়মিত। ভাইরাসটি যেন ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানাই। আমার মনে হয়, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে করোনার মেডিসিন হলো বাসায় থাকা। পরিবার ও নিজের সুস্থতা নিশ্চিত করা। পাশাপাশি নিয়মগুলো মেনে চলা। এই মুহূর্তে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই। আর প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া বন্ধ করি।
হোম কোয়ারেন্টাইনের সময় নিয়ে
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম
