প্রধানমন্ত্রীর তহবিলে পিএইচপির ২ কোটি টাকা হস্তান্তর

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২২

চট্টগ্রাম অফিস

করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে দেশের অন্যতম শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলি। গত রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস চেক গ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে চিকিত্সকদের জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) দেয় পিএইচপি ফ্যামিলি। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালকে এসব পিপিই দেওয়া হয়েছে। তাছাড়া করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে পিএইচপির পক্ষ থেকে।