চট্টগ্রাম অফিস
সরকারি নির্দেশনা না মেনে খোলা রাখায় নগরীর হালিশহরে সুপারশপ ‘স্বপ্ন’কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার দিবাগত রাত ৯টায় সুপারশপ স্বপ্নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকাল ৫টার পর ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের বাজার, দোকান, সুপারশপ বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু রাত পৌনে ৯টার দিকেও স্বপ্ন খোলা রাখা হলে তাদেরকে জরিমানা করা হয়।
