শোক সংবাদ

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২৫

তৌহিদুর রহমান টুটুল

রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল গতকাল সোমবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মরহুমের নামাজে জানাজা সেনপাড়া জামে মসজিদ অনুষ্ঠিত হয়। পরে তাকে নূরপুর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান, প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু, মুক্তাঙ্গন প্রেসক্লাব সভাপতি রশিদ বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জাপার রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম গভীর শোক প্রকাশ করেন।