ক্যাপশন নিউজ

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২৭

বরিশাল অফিস ও গৌরনদী সংবাদদাতা : নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার দিনব্যাপী গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের ভাগ্য ভূইয়ার বাড়ির প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন, অসহায় গরিব-দুস্থ ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, ব্যবসায়ী বিল্টু রঞ্জন সাহা, অশোক দাস প্রমুখ।