জামালপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২১:২৮

জামালপুর প্রতিনিধি

মেলান্দহ উপজেলার বাসিন্দা ঢাকা ফেরত এক যুবকের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। রবিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের সহকারী সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামান। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জামালপুর জেলায় মোট ১৬ জনের নমুনা পরীক্ষা করে এই প্রথম একজন রোগী শনাক্ত হয়েছে। এ রিপোর্ট পেয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল হক একটি অ্যাম্বুলেন্সসহ, পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে করোনা আক্রান্ত রোগীকে বাড়ি থেকে নিয়ে এসে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।