নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
নাগরপুরে ছেলে শামছুল মিয়ার (৫৫) মৃত্যু দেখে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মা ফাতেমা বেগম (৭৫) মারা গেছেন। সোমবার দুপুরে উপজেলার বেকড়ার মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, আমি স্বাস্থ্যকর্মী পাঠিয়ে খোঁজ নিয়েছি মৃত শামছুল দীর্ঘদিন যাবত্ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিল। আর শামছুলের মা চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
