এই সময়ের ছড়া

টোপ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:০৭

আজকে চলেন পূর্বে তিনি

পশ্চিমে যান ইনি

এদিক-সেদিক হাঁটেন যিনি

তাকেও সবাই চিনি!

 

আছেন তাঁরা রাজনীতিতে

মাথায় নীতির ফিতে

মুখের কথার ভাব-রীতিতে

ব্যস্ত ভোটের গীতে!

 

প্রতিশ্রুতির টোপ গেলাতে

ছোটেন দিনে-রাতে

তার চেলারা থাকলে সাথে

কর্ম হাসিল তাতে!

 

ভোটের পরে তাদের দেখা

যায় না পাওয়া আর

চিন্তা করে ভোট দেয়া তাই

খুব বেশি দরকার।