অর্থকষ্টে পড়ে এক ধার্মিক লোক ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়, হে ঈশ্বর এ অর্থকষ্ট থেকে উদ্ধার পেতে আমাকে একটা লটারির ফার্স্ট প্রাইজ পাইয়ে দাও।
ঈশ্বর তার কথা শুনলেন না।
পরদিন আবার প্রার্থনা জানাল লোকটি।
এবারও কোনো ফল হলো না।
তৃতীয় রাতে লোকটি করুণভাবে বলল, হে ঈশ্বর, তুমি আমার কথা শুনছ না কেন? একটি বারের জন্য আমাকে সুযোগ দাও!
দৈববাণী এল, তুমিও আমাকে একটু সুযোগ দাও। অন্তত একটা লটারির টিকেট কেনো।
