চলে গেলেন নারী আন্দোলনের নেত্রী রাখী দাশ পুরকায়স্থ

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০০:২৪

চলে গেলেন নারী আন্দোলনের নেত্রী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রাখী দাশ পুরকায়স্থ। নারী আন্দোলনের নেত্রী ও সংগঠক, প্রাক্তন ছাত্রনেতা, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রাখী দাশ গতকাল সন্ধ্যায় ভারতের গৌহাটি অ্যাপোলো হাসপাতালে পরলোক গমন করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি তার জীবনসঙ্গী বিশিষ্ট রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য ও বহু গুণগ্রাহী রেখে যান। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের তৃণমূলে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলাদেশ মহিলা পরিষদ পরিবারসহ মানবাধিকারকর্মী ও সংগঠন  তার মৃত্যুতে গভীরভাবে শোকা এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে। তার জীবনসঙ্গী পঙ্কজ ভট্টাচার্যসহ তার পরিবারের সব সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক পরিবার।