এইচএসসি পরীক্ষার আইসিটি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২০:১৪

মো. নুরুল হক, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা

 

১. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

রাতুলের নানার বয়স (78)10 বছর, রাতুলের বয়স (28)10 বছর । রাতুলের ইংরেজি বইয়ে (236)8 টি পৃষ্ঠা আছে এবং গণিত বইয়ে (AF)16 টি পৃষ্ঠা আছে।

ক) ই্উনিকোড কী?                                                                                                                                                                     

খ) ২ এর পরিপূরকের গুরুত্ব লিখ।                                                                                                                                                  

গ) রাতুলের নানা রাতুল থেকে কত বছরের বড় তা ২ এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় কর।                                                                            

ঘ) উদ্দীপকের রাতুলের ইংরেজি ও গণিত বইয়ে মোট কতটি পৃষ্ঠা আছে তা বাইনারিতে নির্ণয় করে ফলাফল দশমিকে প্রকাশ কর ।

২. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

সায়েলের কম্পিউটারের দাম (111011011011101)2 টাকা। সায়েলের ক্যামেরার দাম (4BF5)16 টাকা।

ক) ASCII Code কী?                                                                                                                                                             

খ) (65.23)10 কে বাইনারি সংখ্যায় রূপান্তর কর।                         

গ) সায়েলের কম্পিউটারের মূল্য ডেসিমলে নির্ণয় কর।                      

ঘ) সায়েলের কম্পিউটার ও ক্যামেরার মোট মূল্যকে অক্টালে প্রকাশ কর ।

৩. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

আরিয়ান সাহেবের মাসিক পত্রিকার বিল (1010101011)2। রতন ল্যাপটপ কিনতে গিয়ে দেখলো ১টির গায়ে র্যাম (৩ইঋ)16 ইে এবং অন্যটির গায়ে (1245)8 ইে লেখা।

ক) বেস কী?                                                                                    

খ) কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ লিখ? গ)আরিয়ান সাহেবের পত্রিকার বিল দশমিকে প্রকাশ কর।        

ঘ) কোন ল্যাপটপ ক্রয় করা রতনের জন্য বেশি যৌক্তিক হবে? বিশ্লেষণমূলক মতামত দাও।