করোনা সন্দেহে একই পরিবারের ৩ জন আইসোলেশনে, বাড়ি লকডাউন 

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৫:৫৭

মাগুরা শহরের পুরাতন বাজার চালপট্টি এলাকায় করোনা সন্দেহে একই পরিবারের ৩ জনকে আইসোলেশন রাখা হয়েছে। সোমবার রাতে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। 

এ ঘটনায়  উক্ত এলাকার একটি বাড়ি ও ৭-৮টি দোকান লকডাউন করা হয়েছে। ওই এলাকায় লাল পতাকা টানিয়ে প্রবেশ পথে পুলিশ মোতায়েন করা হয়েছে। লোক চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্যাংকার উক্ত ব্যক্তি, তার শিশু পুত্র ও মা অসুস্থ হয়ে পড়লে তাদের ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। 

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, করোনা সন্দেহে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  

আরো পড়ুন: তাবলিগ জামাতের ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনা সন্দেহে একই পরিবারের ৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। উক্ত এলাকার একটি বাড়ি ও ৭-৮ টি দোকান লকডাউন ঘোষণা করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম