জেএসসি পরীক্ষার ইসলাম ও নৈতিকশিক্ষা

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:২৪

কুরবানির ত্যাগের শিক্ষা আমাদেরকে কী করে?

ইসলাম ও নৈতিকশিক্ষা

মো.মিজানুর রহমান, শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

 

০১। কাবা শরিফে  কারা সর্বপ্রথম মূর্তিপূজা শুরু করেছিল-

ক. হযরত ইবরাহিম (আ)-এর পূর্বপুরুষ

খ. হযরত ইসমাইল (আ)-এর পূর্বপুরুষ             

গ. হযরত ইবরাহিম (আ)-এর বংশধর               

ঘ. হযরত মূসা (আ)-এর বংশধর

০২। উত্তরাধিকার সূত্রে কাবার রক্ষক ও হজের তত্ত্বাবধায়ক ছিল?

ক) হানিফ বংশ     খ) জুরহাম বংশ  

গ) কুরাইশ বংশ   ঘ) তাইম গোত্র

০৩। যারা মূর্তিপূজাকে ঘৃণা করতেন তাদের বলা হতো ?

ক) মুরতাদ                  খ) হানিফ  

গ) কাবার রক্ষক

ঘ) হজের তত্ত্বাবধায়ক

০৪। মক্কা বিজয়ের পর কে কাবাঘর থেকে মূর্তি অপসারণ  করেন ?

ক) নবী করিম (স)  

খ) হযরত ইবরাহিম (আ) 

গ) হযরত ইসমাইল (আ)

ঘ) হযরত আদম (আ)

০৫। ‘কুরবানির পশুর যত পশম থাকে প্রত্যেক পশমের পরিবর্তে এক একটি নেকি লেখা হয়।’- এ উক্তিটি কার?

ক) রাসূলুল­াহ (স)-এর 

খ) আল­াহ তাআলার

গ) হযরত উমর (রা)-এর

ঘ) হযরত আলী (রা)-এর  

০৬। হজের মাধ্যমে কী প্রমাণিত হয়?

ক) মুসলমানগণ যথেচ্ছ ব্যয় করতে পারে

খ) মুসলমান নানা জাতিতে বিভক্ত

গ) বিশ্ব মুসলিম এক জাতি              ঘ) মুসলমানরা উদার 

০৭। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ কোনটি?

ক) ওযু ও গোসল করা  

খ) উকুন বা কোনো পোকামাকড় মারা

গ) সেলাই বিহীন কোন কাপড় পরিধান করা

ঘ) আহার করা

০৮। আরাফার দিন ফজরের সালাত হাজিরা কোথায় আদায় করেন?

ক) মুযদালিফায়           খ) মদিনায়

গ) মক্কায়                    ঘ) কাবায়

০৯। জাকাতের মাধ্যমে কোন ধরণের বৈষম্য দূরীভূত হয়?

ক) শিক্ষিত ও অশিক্ষিতের

খ) নেতা ও নেত্রীর       

গ) ন্যায় ও অন্যায়ের    

ঘ) ধনী ও দরিদ্রের

উত্তর :০১. গ ০২. গ ০৩. খ ০৪. ক ০৫.ক ০৬.গ ০৭.খ ০৮. ক ০৯. ঘ

ধধধধ