এইচএসসি পরীক্ষার Sentence Connector

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:২৬

ইংরেজি দ্বিতীয়পত্র

এম এ হামিদ খান

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ ধনবাড়ী সরকারি কলেজ,  টাঙ্গাইল

 

 

 

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইংরেজি ২য় পত্রের Part-A: Grammar অংশে Sentence Connector নিয়ে আলোচনা করছি। তোমরা মনোযোগ দিয়ে রুলসগুলো দেখো।

Sentence Connector

 

1.পূর্বে  যা যা বলা হয়েছে তার,যার কথা বল তোমরা Altogether/On the whole, Overall, Therefore, Inall, Inshort , In conclusion ইত্যাদি Sentence Connector ব্যবহার করি।

Example:i) The salary is low and the office is too far away. Altogether/On the whole (মোটের ওপর ),it is

not a satisfactory job.

ii) He is lazy, he is ignorant and he is stupid. In short, he is useless.

2.পূর্বে  উল্লেখিত কাজের যৌক্তিক ফলাফল বলার জন্য Accordingly, So, Therefore, As a result, of course ইত্যাদি Sentence Connector ব্যবহার করি।

Example:i) We are polluting the environment. As a consequence/As a result (ফলে) climate is changing.

ii) She arrived late, gave answers in an offhand manner. Of course (অবশ্যই), She displeased the

interviewing panel.

3.যা পূর্বে  বলা/ করা হয়েছে তার ওপর গুরুত্ব না দিয়ে বরং এখন যা বলা /করা হচ্ছে তার ওপর গুরুত্ব দেওয়ার জন্য Any how, At any rate. In any case ইত্যাদি Sentence Connector ব্যবহার করা হয়।

Example: i) I am not sure what timI will arrive may be seven or eight.  In any case, (যেমন করে হোক) I will be

certainly there before eight thirty.

ii) I knew it would be a sad movie. Any way (যা হোক), I went there.

4.বিপরীতধর্মী দুটি বক্তব্য লেখার জন্য Where as, While, On the other hand ইত্যাদি Sentence Connector ব্যবহূত হয়।

Example:i) Some people praise him.Where as (পক্ষান্তরে) others call him cheat.

ii) I drink black coffee. While (পক্ষান্তরে) he prefers it with cream.

5.বক্তা যা বলেছেন সে ব্যাপারে বক্তার মনের জোর প্রকাশ করতে Honestly, Frankly, No doubt ইত্যাদি Sentence Connector

ব্যবহূত হয়।

Example:i) Honestly (সত্যি বলতে) that’s all the money I have got !

ii) No doubt (নি:সন্দেহে) he means to help.

6. কতটুকু ঠিক বলে বক্তা মনে করেন তা বুঝাতে On the whole. In general, In all, Some cases, Broadly speaking ইত্যাদি

Sentence Connector ব্যবহূত হয়।

Example:i) Broadly speaking (সাধারণভাবে বলতে গেলে) women are less strong than men are.

ii) On the whole (মোটের ওপর):  On the whole, I had a happy childhood.