স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মা ডোলোর্স সালা ক্যারিও। তার মৃত্যুতে শোকাহত ক্লাবটির সদস্যরা। গোলরক্ষক এডারসন শোক জানিয়ে বলেন, ‘পেপ ও তার পরিবারের প্রতি সহমর্মিতা। এই সময় তাদের শক্ত থাকতে হবে। আমরা সবাই তাদের পাশে আছি।’
