আন্তিচের মৃত্যুতে অ্যাটলেটিকো, রিয়াল ও বার্সার শোক

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৩৯

সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার কোচ রাদোমির আন্তিচ গত সোমবার রাতে মাদ্রিদের একটি হাসপাতালে মারা গেছেন। সোমবার এই খবরটি নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ফুটবলে বেশ বড়ো এক প্রভাবকই ছিলেন আন্তিচ। একমাত্র কোচ হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার কোচিং করিয়েছেন। তার সেরা সময়টা কেটেছিল অ্যাটলেটিকোতে। ১৯৯৫-৯৬ মৌসুমে দলটিতে যোগ দিয়েই লা লিগা আর কোপা দেল রে জেতান তিনি। রিয়াল বার্সাও তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে।